প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিরিঝিরি বৃষ্টি, তবু থেমে নেই বাক্শিল্পীদের কণ্ঠ। মার্চের এই দিনে স্বাধীনতার কবিতায় মুখর হয়ে উঠেছিল রবীন্দ্রসরোবরের আঙিনা। বাকশিল্পাঙ্গনের আয়োজনে দুই দিনব্যাপী আবৃত্তি অনুষ্ঠানের গতকাল শনিবার ছিল শেষ দিন।
বৃন্দ আবৃত্তির পাশাপাশি সেখানে ছিল একক আবৃত্তি। হাসান আরিফের গ্রন্থনা ও নির্দেশনায় সমবেত কণ্ঠে ‘এই কি স্বাধীনতা?’, নাসির উদ্দীনের নির্দেশনায় ‘আমাদের সংগ্রাম চলবেই’ আবৃত্তি করে বাকশিল্পাঙ্গন, ফয়জুল্লাহ সাঈদের নির্দেশনায় ‘যুদ্ধ জয়ের কাব্য’ আবৃত্তি করে শোনায় ঢাকা স্বরকল্পন, মীর মাসরুর জামানের নির্দেশনায় ‘ধরিত্রী’ আবৃত্তি করে শোনায় স্বরশ্রুতি এবং ফখরুল ইসলামের নির্দেশনায় ‘বিশ্ব মানুষ দিবস’ পরিবেশন করে স্রোত আবৃত্তি সংসদ। এ ছাড়া একক আবৃত্তি পরিবেশন করেন বিভিন্ন সংগঠনের বাক্শিল্পীরা।