শেষ হাসি দীপিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীপিকা পাড়ুকোন
দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোনের সাবেক প্রেমিক রণবীর কাপুর এখন ক্যাটরিনা কাইফের বর্তমান। রণবীর-ক্যাটরিনার অন্তরঙ্গ ছবি নিয়ে তোলপাড় চলছে বলিউডে, নিজেদের সম্পর্ককে একরকম স্বীকৃতিই দিয়েছেন দুজন। তবে প্রেমে না হোক, পেশাগত অবস্থানে দীপিকা হারিয়ে দিয়েছেন ক্যাটরিনাকে। ফারাহ খানের হ্যাপি নিউ ইয়ার ছবিতে তিনিই হচ্ছেন শাহরুখের নায়িকা।

বিস্তর জল্পনার পর ক্যাটরিনাকে চূড়ান্ত করেছিলেন ফারাহ এ ছবির জন্য। তবে মারাঠি মেয়ের চরিত্রে অভিনয় করা তাঁর জন্য মুশকিল। হিন্দিই তো ভালো বলতে পারেন না তিনি, মারাঠি ভাষা শেখার মতো সময় কোথায় তাঁর? দীপিকাই তাই এগিয়ে গিয়েছেন। ওম শান্তি ওম ও চেন্নাই এক্সপ্রেস ছবির পর এটি হতে যাচ্ছে শাহরুখ-দীপিকা জুটির তৃতীয় ছবি। ফিল্মফেয়ার।