শেষবারের মত মিলছে স্পাইস গার্লস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় ব্রিটিশ পপ ব্যান্ড স্পাইস গার্লসের গান নিয়ে নির্মিত ‘ভিভা ফরএভার’ মিউজিক্যালের উদ্বোধনি অনুষ্ঠানে শেষ বারের মত একসঙ্গে মঞ্চে ওঠার পরিকল্পনা করছেন ব্যান্ডটির পাঁচ সদস্য। এরই মধ্যে মেলানি চিজহোম, এমা বাটন, মেলানি ব্রাউন, ভিক্টোরিয়া বেকহ্যাম এবং গেরি হ্যালিওয়েল এই পুনর্মিলন নিয়ে আলোচনা করেছেন। সবকিছু ঠিক থাকলে, চলতি বছরের ১১ ডিসেম্বর আয়োজিত ‘ভিভা ফরএভার’ মিউজিক্যালের উদ্বোধনি অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন স্পাইস গার্লস ব্যান্ডের এই পাঁচ সদস্য। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে যুক্তরাজ্যের ডেইলি স্টার পত্রিকা। ১৯৯৪ সালে যাত্রা শুরু করেছিল স্পাইস গার্লস। কিন্তু নানা কারণে শেষ পর্যন্ত টেকেটি ব্যান্ডটি। সর্বশেষ এ বছরের লন্ডন অলিম্পিক আসরের জন্য মিলিত হয়েছিল ব্যান্ডটি। ব্যান্ডটির সদস্য ভিক্টোরিয়া বেকহ্যামের স্বামী ব্রিটিশ ফুটবলার ডেভিড বেকহ্যাম জানিয়েছিলেন, সেটাই ছিল স্পাইস গার্লসের সর্বশেষ পরিবেশনা।