শেষের দিকে 'গেম অব থ্রোনস' এর শুটিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমিলিয়া ক্লার্ক
এমিলিয়া ক্লার্ক

‘গেম অব থ্রোনস’ ভক্তদের জন্য খুশির খবর বটে। ধারাবাহিকের সপ্তম মৌসুমের তারকা অভিনয়শিল্পীদের শুটিং ইতিমধ্যে শেষ। এই মৌসুম মুক্তিতে যে ধীর গতি চলছিল, তা এবার কাটল বলে।

ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করা এমিলিয়া ক্লার্ক তাঁর অংশের শুটিং শেষের খবরটাই চট করে জানালেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে। লেখেন, কী সুখ, ভাবতে পারেন! সপ্তম মৌসুমের শুটিং শেষ হওয়ার আর মাত্র একদিন বাকি। তিনি আরও লেখেন, ‘আমি বিশ্বাস করি এটা হৃদয়গ্রাহী হতে যাচ্ছে।’ সম্প্রতি আরেক অভিনয়শিল্পী মেইসি উইলিয়ামসও জানালেন এমনটাই। তাঁর কথায় উঠে আসে ধারাবাহিকের শুটিং শেষ হওয়ার কথা। ধারাবাহিকে উইলিয়ামস আরিয়া স্টার্কের চরিত্রটি করেছেন।
আগেই গুঞ্জন উঠেছিল এ মৌসুমের কেন্দ্রে থাকবেন এমিলিয়া ক্লার্কের অংশটি। তাঁর শুটিং শেষের দিকে। সুতরাং ধরে নেওয়া যায়, শিগগিরই শেষ হবে সপ্তম মৌসুমের পুরো শুটিং। ইনডিপেনডেন্ট