শেয়ার ব্যবসায়ী সুইফট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেবেলায় মানুষ কত কিছুই না হতে চায়। কিন্তু টেইলর সুইফট কী হতে চেয়েছিলেন জানেন? শুনুন এই তারকার মুখেই, ‘ছেলেবেলায় আমি শেয়ার বাজারের ব্যবসায়ী হতে চেয়েছিলাম!’ এত কিছু থাকতে এমন একটা জীবনের লক্ষ্য ঠিক করেছিলেন কেন এই শিল্পী? উত্তরে সুইফট জানালেন, বাবাকে দেখেই এমন খায়েশ হয়েছিল তাঁর। ছেলেবেলায় বাবাকে দেখতেন দিনরাত শেয়ার বাজার নিয়ে ভীষণ উত্তেজিত। ‘বাবার সব ধ্যান-জ্ঞানই ছিল ওই শেয়ার বাজার ঘিরে। আমার যেমন সংগীত। বাবাও আমাকে টাকা-পয়সা সঞ্চয়ের ব্যাপারে উত্সাহী করতেন। তাই আমিও বেশ আগ্রহী ছিলাম শেয়ার বাজার নিয়ে! তবে মজার ব্যাপার, আমি জানতামই না, শেয়ার বাজারে আসলে কী করে মানুষ!’ বলছিলেন সুইফট। দ্য হিটলিস্ট টিম।