শৈল্পিক বাচন নিয়ে সিডি-ডিভিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘শৈল্পিক বাচন’ সিডি-ডিভিডির মোড়ক উন্মোচন করা হয়। বাংলা বাচন পরিশীলন কর্মশালার উপকরণ হিসেবে প্রমিত বাংলা চর্চার সহায়ক এ সিডি-ডিভিডি প্রকাশ করে কোয়ান্টাম ফাউন্ডেশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ‘আমরা বাংলা ভাষার চর্চা করব শৈল্পিকভাবে। ভাষার ব্যাপারে আমরা আঞ্চলিকতা চাই না, চাই আন্তর্জাতিকতা।’
অনুষ্ঠানে বক্তব্য দেন কোয়ান্টাম ফাউন্ডেশন মিডিয়া সেলের আহ্বায়ক মোহাম্মদ মাহমুদুজ্জামান এবং বাংলা বাচন পরিশীলন কর্মশালার প্রশিক্ষক মো. গোলাম সারোয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালক সমন্বয় সুরাইয়া রহমান।