শৈশবে ফিরে গেলেন দীপিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীপিকা পাড়ুকোন
দীপিকা পাড়ুকোন

সেই সব শৈশবের কথা ভোলা যায়! হোলি উৎসবের কথা উঠতেই দীপিকা পাড়ুকোন যেন ফিরে গেলেন শৈশবে।

দীপিকা বলেন, ‘শৈশব থেকেই হোলি আমার সবচেয়ে প্রিয় উৎসবগুলোর একটি। স্কুল থেকে ফিরে আমাদের ভবনের বাকি সব বন্ধুর সঙ্গে মিলে হোলি খেলার স্মৃতি আজও মনে পড়ে। অন্তত এক সপ্তাহ আগে থেকেই এই উৎসবের প্রস্তুতি নিতে শুরু করতাম।’

দীপিকা এখন হ্যাপি নিউ ইয়ার ছবির শুটিংয়ে ব্যস্ত। শুটিং ইউনিটেই তিনি পালন করবেন এবারের হোলি। দীপিকা বলেন, শুটিংয়ে এমনিতেই খুব মজা হচ্ছে। হোলিতে আরও অনেক মজা হবে নিশ্চিত। আইএএনএস।