শোকে পাথর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদম বিনা মেঘে বজ্রপাত। চুক্তিভঙ্গের অভিযোগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বাদ পড়ে গেছে ‘শিল্পা শেঠির টিম’ হিসেবে পরিচিত ‘রাজস্থান রয়ালস’। এ খবরে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন শিল্পা। এতটাই মর্মাহত যে প্রতিবাদ বা মন্তব্য করার ভাষা হারিয়ে ফেলেছেন রাজস্থান রয়ালসের অন্যতম অংশীদার এই বলিউড অভিনেত্রী। ‘সত্যি সত্যিই আমি প্রতিক্রিয়া প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছি।...আমি আশাহত। কারণ, এটা ছিল আমাদের কাছে শুধু একটা ক্রিকেট টিমের চেয়ে অনেক বেশি কিছু।’ টুইটার ওয়েবসাইটে লিখেছেন শিল্পা। এদিকে একই অভিযোগে বাদ পড়েছে আরেক অভিনেত্রী প্রীতি জিনতার দলও। ওয়েবসাইট।