শোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএ টিভিতে আজ বেলা তিনটায় প্রচারিত হবে টেলিছবি শোধ। লিখেছেন ও পরিচালনা করেছেন এস এ হক অলিক। অভিনয় করেছেন অপূর্ব, নওশীন, মৌসুমী হামিদ প্রমুখ।আবিদ হাসান স্বনামধন্য লেখক। বয়সে তরুণ। অল্প বয়সে লেখক হিসেবে জনপ্রিয়তা পাওয়ায় আবিদ অন্য লেখকদের ঈর্ষার কারণ হয়ে দাঁড়ায়। একদিন তার কাছে আসে রোদেলা। রোদেলার দাবি, আবিদের সবচেয়ে আলোচিত উপন্যাস আদিগন্ত নিঃসঙ্গ নাকি তার স্বামী আহসানের লেখা। বছর দুয়েক আগে সে লেখাটি ছাপানো জন্য আবিদের কাছে পাঠিয়েছিল। পরে আবিদ লেখাটি নিজের নামে প্রকাশ করে। গল্প মোড় নেয় অন্যদিকে।