শোনা যাক হট রক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিয়ন ট্রিজের বর্তমান সদস্য
নিয়ন ট্রিজের বর্তমান সদস্য

বিলবোর্ড হট রক গানের শীর্ষ তালিকায় নবম স্থানে অবস্থান করছে ‘নিয়ন ট্রিজ’-এর ‘গ্লিপিং উইথ এ ফ্রেন্ড’ গানটি। ১৩ সপ্তাহ ধরে শীর্ষ তালিকায় অবস্থান করা এই গানটির মিউজিক ভিডিওটিও বেশ নজর কাড়ে।
দুই মাস আগে ইউটিউবে গানটির ভিডিও ছাড়া হয়। এখন পর্যন্ত সেটি ১০ লাখ বারেরও বেশি দেখা হয়েছে।
ক্যালিফোর্নিয়ার দুই প্রতিবেশী তরুণ সংগীতানুরাগী টাইলর গ্লেন ও ক্রিস অ্যালেনের উদ্যোগে গড়ে ওঠে নিয়ন ট্রিজ। তাঁরা এক সঙ্গে ছোটবেলা থেকে বেড়ে ওঠেন বলে তাঁদের মধ্যে অনেক সখ্য ছিল। টাইলর গ্লেন ভোকাল ও কি-বোর্ডিস্ট এবং ক্রিস অ্যালেন গিটারিস্ট ও ভোকাল হিসেবে ছিলেন। তাঁরা পরবর্তী সময়ে ব্র্যান্ডেন ক্যাম্পাবেলকে বেইজিস্ট, অ্যালেন ব্র্যাডলিকে ড্রামার ও পারকাশনিস্ট হিসেবে যুক্ত করেন।
২০০৫ সালে তাঁরা দলটির নাম রাখেন নিয়ন ট্রিজ। ২০০৬ সালে তাঁরা তাঁদের প্রথম ইপি বের করেন। যার শিরোনাম ছিল ‘বিকামিং ডিফারেন্ট পিপল’। একই বছর তাঁরা ক্যালিফোর্নিয়াতে তাঁদের প্রথম টুর করেন।
২০০৮ সালে তাঁরা মার্কারি রেকর্ডসের সঙ্গে চুক্তিবদ্ধ হন, যা তাঁদের জন্য বড় অনুপ্রেরণা ছিল। একটি জনপ্রিয় সাপ্তাহিক প্রকাশনা সিটি উইকলি ২০০৯ সালে সেরা গানের দলের জরিপ করে। সেখানে পাঠকদের ভোটে নিয়ন ট্রিজ জয়লাভ করে। নিয়ন ট্রিজ মূলত অল্টারনেটিভ রক, ইলেকট্রনিক রক, ইন্ডি রক ও নিউ ওয়েভ ধাঁচের গান করে থাকে।

নিয়ন ট্রিজের যত অ্যালবাম
বিকামিং ডিফারেট পিপল (ইপি)-২০০৬
স্টার্ট এ কায়ার (ইপি)-২০০৯
হ্যাবিটস-২০১০
পিকচার শো-২০১২
পপ সাইকোলজি-২০১৪

নিয়ন ট্রিজের বর্তমান সদস্য
টাইলর গ্লেন—লিড ভোকাল, পিয়ানো, সিন্থেসাইজার, (২০০৫-বর্তমান)
ক্রিস্টফার অ্যালেন—গিটার ভোকাল (২০০৫-বর্তমান)
ব্র্যান্ডেন ক্যাম্পাবেল—বেজ, ভোকাল (২০০৬-বর্তমান)
অ্যালেন ব্র্যাডলি—ড্রামস, ভোকালস (২০০৬-বর্তমান)