শোভনের ‘বেদের মেয়ে জোসনা.কম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ঈদে ফিউশন যাত্রাপালা ‘একালের রূপবান’-এর পর এবারের ঈদে জাহিদ হোসেন শোভন নিয়ে আসছেন ফিউশন যাত্রাপালা ‘বেদের মেয়ে জোসনা.কম’। জাহিদ হোসেন শোভনের রচনা ও পরিচালনায় ‘বেদের মেয়ে জোসনা.কম’ যাত্রাপালায় অভিনয় করছেন স্বাগতা, খালেদা আক্তার কল্পনা, আবদুল আজিজ, মনোজ সেনগুপ্ত, আহসান কবির এবং বৈশাখী টেলিভিশন পরিবারের শিল্পীরা।নির্মাণ প্রসঙ্গে শোভন বলেন, ‘ফোকভিত্তিক যাত্রাপালা এ সময়ের দর্শকদের কাছে জনপ্রিয় করতেই আমাদের এ প্রয়াস। একটা সময়ে মঞ্চে এসব যাত্রাপালা দেখে আনন্দ পেত গ্রামের মানুষেরা। আমার বিশ্বাস, এবার টেলিভিশনের পর্দায় নতুন আঙ্গিকে এসব যাত্রাপালা দেখেও আনন্দ পাবে তারা। পাশাপাশি বর্তমান প্রজন্মও যাত্রাপালার ফিউশন রূপ দেখে বিমোহিত হবে।’শোভন আরও জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বৈশাখী টেলিভিশনে ঈদের পঞ্চম দিন বেলা তিনটায় প্রচারিত হবে ফিউশন যাত্রাপালা ‘বেদের মেয়ে জোসনা.কম’।