শোয়ার্জনেগার জাদুঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রিয়ার গ্র্যাজ শহর। সেখান থেকে একটু দূরেই থাল নামের গ্রাম। ১৯৪৭ সালে সেই গ্রামের প্রায় আটপৌরে একটা বাড়িতে জন্ম নিয়েছিলেন তিনি। সেখান থেকেই স্বপ্নযাত্রা শুরু। আর তিনি সেই বাড়ি থেকে বেরিয়ে পড়লেন ১৯৬৬ সালে। সে বছরই তিনি মাথায় মুকুট পরলেন মি. ইউনিভার্সের। তিনি আর্নল্ড শোয়ার্জনেগার। হলিউডের এই তারকার ওই ছেলেবেলার বাড়িটি এবার জাদুঘরে রূপান্তরিত হলো। সেখানে রাখা হয়েছে শোয়ার্জনেগারের ছেলেবেলায় ব্যবহূত একটা বিছানা, টার্মিনেটর ছবির একটা মোটরবাইক, শরীরচর্চার জন্য ব্যবহূত ডাম্বেল আর ক্যালিফোর্নিয়ার গভর্নর থাকাকালীন ব্যবহূত একটা টেবিল। জাদুঘরটির নাম রাখা হয়েছে ‘আর্নল্ড শোয়ার্জনেগার’স বার্থ হাউস মিউজিয়াম’। ওয়েবসাইট।