শোয়ার্জনেগারের যুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঝেমধ্যেই যুক্তরাষ্ট্রে অস্ত্র হাতে সাধারণ মানুষের মধ্যে ঝাঁপিয়ে পড়ার ঘটনা ঘটে। নির্বিচার গুলি চালিয়ে অকারণ প্রাণহানি ঘটানো হয়। কোনো সন্ত্রাসবাদী সংগঠন নয়, নয়টা-পাঁচটার রোজগেরে জীবন যাপন করা কোনো সাধারণ মানুষই এ ধরনের ঘটনা ঘটাচ্ছে।
এমন সহিংস ঘটনার কারণ হিসেবে অনেকেই দায়ী করছেন হলিউডি ছবিতে অ্যাকশন দৃশ্যের নামে লাগামহীন সহিংসতার ঘটনা দেখানোকে। সর্বশেষ আরনল্ড শোয়ার্জনেগারের নতুন ছবি স্যাবোটাজ-এও এ ধরনের দেদার রক্তক্ষয়ী দৃশ্য আছে। তবে শোয়ার্জনেগারের যুক্তি, চলচ্চিত্র যতটা না মানসিক ক্ষতি করছে, তার চেয়েও বেশি ক্ষতি করছে ভিডিও গেমগুলো।
শোয়ার্জনেগার বলেন, ‘ছবিতে সহিংস দৃশ্য না থাকলেই পৃথিবী থেকে সহিংসতা উধাও হবে এ আমি মানি না।’ আইএএনএস।