শ্বশুর-দর্শন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাঈম ও নাদিয়া
নাঈম ও নাদিয়া

চলতি মাসেই বিয়ের চার মাস পূর্ণ হলো। বিয়ের দিন থেকে শুরু করে গত চার মাস পর্যন্ত শ্বশুরের সঙ্গে জামাইবাবুর দেখা হয়নি। ঘটনা সত্য। বর হলেন অভিনয়শিল্পী নাঈম, কনে নাদিয়া। নাদিয়া আর নাঈম দম্পতি এখন আছেন যুক্তরাষ্ট্রে। ১২ মে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে নাঈম বলেন, ‘আমাদের বিয়ের সিদ্ধান্ত হয়েছিল মাত্র তিন দিনে। নাদিয়ার বাবা থাকেন যুক্তরাষ্ট্রে। তখন তাঁর পক্ষে দেশে ফেরা সম্ভব হয়নি। এবার আমরা যুক্তরাষ্ট্রে যাচ্ছি। সেখানেই শ্বশুরের সঙ্গে দেখা হবে।’