শ্বশুরবাড়িতে কারিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুম্বাই ও দিল্লিতে বিয়ের পাঁচ দিনের টানা আনুষ্ঠানিকতা শেষে শ্বশুরবাড়ি পৌঁছেছেন বলিউডের অভিনেত্রী ও পতৌদি পরিবারের নতুন বউ কারিনা কাপুর। ১৯ অক্টোবর স্বামী সাইফ আলী খানের সঙ্গে হরিয়ানার ইব্রাহিম প্রাসাদে উঠেছেন কারিনা। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন হাতেগোনা কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয়।বলিউডের অভিনেতা ও পতৌদির দশম নবাব সাইফ আলী খানের পূর্বপুরুষের বাড়ি ‘ইব্রাহিম প্রাসাদ’ হিসেবেই পরিচিত। এর অবস্থান হরিয়ানার গুড়গাঁও থেকে ২৬ কিলোমিটার দূরে। শ্বশুরবাড়িতে পৌঁছানোর পর পারিবারিক ভোজেও অংশ নেন কারিনা। সে সময় তাঁর পরনে ছিল কয়েক দশকের পুরোনো পতৌদি পরিবারের ঐতিহ্যবাহী পোশাক। আইএএনএস।