শ্বশুরবাড়ির মধুর বিড়ম্বনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘শুটিংয়ে কাজের ঝামেলা। বাসায় ফিরলে স্ত্রী বলে, শুধু কাজ আর কাজ। তাই ইচ্ছা করেই কয়েকটা দিন স্ত্রীকে সময় দেওয়ার জন্য চলে এলাম শ্বশুরবাড়িতে। এখানেও শান্তি নেই’—বললেন মোশাররফ করিম। সকাল হলেই মানুষ ভিড় করে বাড়িতে। ভিড়ের কারণে বাইরে বের হতে ইচ্ছা করে না তাঁর।বললেন, ‘অনেক কষ্টে সরিষাবাড়ী থেকে জামালপুর শহরটা দেখতে এসেছিলাম। বিকেলে বাড়ি ফেরার পরই সবাই ঘিরে ধরল। অনেকেরই প্রশ্ন, ভাই ভালো আছেন? কেউ কেউ জানতে চেয়েছেন, ভাবি কোথায়?’মোশাররফ বললেন, ‘স্ত্রীর খুব মন খারাপ হয়েছে। ও বলল, “তুমি তাড়াতাড়ি ঢাকা ফিরে যাও। আমার এলাকার মানুষ এখন আমাকে ভাবি ডাকে, আর তোমাকে ভাই ডাকে।” সম্পর্ক অনুযায়ী তো আমি তাদের দুলাভাই। কিন্তু এখানে আমার কী করার আছে।’