শ্বশুরের জন্য...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইফ আলী খান
সাইফ আলী খান

যদি শ্বশুর হয় জগদ্বিখ্যাত, তাহলে তো তাঁর জন্য কত কীই না করা যায়। যেমন: সাইফ আলী খান তাঁর শ্বশুর রণধীর কাপুরের জন্য হামসাকালস ছবিতে একটি বিশেষ দৃশ্যে অভিনয় করলেন৷ যেখানে সাইফকে দেখা যাবে শ্বশুর রণধীর কাপুরকে অনুকরণ করে সংলাপ ছুড়তে৷ সাইফ বলেন, ‘এমন বিখ্যাত অভিনেতার কথা, চলন ও ভঙ্গি অনুকরণ করা অনেক কঠিন৷ কিন্তু তা যদি সফলভাবে করা যায়, এটা হয়ে ওঠে সেই অভিনেতার প্রতি শ্রদ্ধা জানানোর সবচেয়ে উপযুক্ত মাধ্যম৷ আমিও সর্বাত্মক চেষ্টা করেছি আমার শ্বশুরকে যথার্থ সম্মান জানাতে।’