শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আইয়ুব বাচ্চু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু। হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে আইয়ুব বাচ্চু শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন। এরপর তাঁকে দ্রুত হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। এখানে কার্ডিওলজিস্ট আবদুল্লাহ-আল জামিলের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন আইয়ুব বাচ্চু। গতকাল বুধবার সকালে আবদুল্লাহ-আল জামিল বলেন, আইয়ুব বাচ্চুর ফুসফুসে পানি জমেছে। এ কারণেই শ্বাস-প্রশ্বাসে কষ্ট অনুভব করছিলেন তিনি। চিকিৎসা দেওয়ার পর তাঁর অবস্থার উন্নতি ঘটেছে। শ্বাসকষ্টজনিত-সংকট কাটলেও হাসপাতাল থেকে বাসায় গিয়ে তাঁকে মাস খানেক পূর্ণ বিশ্রামে থাকতে হবে। আইয়ুব বাচ্চুর ব্যান্ড এলআরবির ব্যবস্থাপক শামীম বলেন, আইয়ুব বাচ্চুর হঠাৎ অসুস্থতার কারণে এলআরবির আগামী এক মাসের সব কনসার্ট বাতিল করা হয়েছে।