শ্যানিয়া টোয়াইনের আত্মজীবনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্র্যামিজয়ী কানাডীয় গায়িকা শ্যানিয়া টোয়াইন (৪৫) তাঁর আত্মজীবনী প্রকাশ করতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের মতো পুরুষশাসিত সমাজে একা এক নারীর ক্যারিয়ার গড়াটা যে কত কঠিন, সেটা উঠে আসবে তাঁর লেখায়। ১৯৮৭ সালে সড়ক দুর্ঘটনায় টোয়াইনের বাবা-মা মারা যান। ছোট তিন ভাইবোনের দায়িত্ব এসে পরে তাঁর কাঁধে। ২০০৮-এ সংগীত প্রযোজক রবার্ট মুট ল্যাঞ্জেরের সঙ্গে তাঁর ছাড়াছাড়ি হয়ে যায়। এর পর থেকে তাঁর ব্যক্তিগত জীবন বলে আর কিছু ছিল না। ট্যাবলয়েডগুলো সারাক্ষণ তাঁর পেছনে লেগে থাকত। সেসব কষ্টের কথা তিনি তুলে ধরবেন আত্মজীবনীতে। এক বিবৃতিতে শ্যানিয়া টোয়াইন জানান, নিজের জীবনের গল্পটা বলার তাগাদা অনুভব করছেন তিনি। কারণ, কাল তিনি না-ও বাঁচতে পারেন। বইতে যা যা বলা হয়েছে, তার সবই সত্য ভাষণ। আগামী বছরের শুরুর দিকে আত্মজীবনীটি প্রকাশ করা হবে। ওয়েবসাইট।