শ্যাভেজকে শাকিরার উপহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গানের মানুষ না হলেও, রাজনৈতিক মিছিল-র্যালিতে অনেক সময় লাতিন আমেরিকার লোকগান গেয়ে শুনিয়েছেন তিনি। এখনো ফুরসত পেলে গুনগুনিয়ে গেয়ে ওঠেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ। গেল শনিবার জানালেন, কলাম্বিয়ান সংগীতশিল্পী শাকিরা তাঁকে একটি গিটার উপহার দিয়েছেন। গিটারের রং শ্যাভেজের রাজনৈতিক প্রতীকের সঙ্গে মিলে গেছে—লাল। গত মার্চ মাসে ভেনেজুয়েলা ভ্রমণের সময় নিজের সই করা গিটারটি শ্যাভেজের হাতে তুলে দিয়েছেন শাকিরা। এক টিভি সাক্ষাৎকারে শ্যাভেজ বললেন, ‘গত রাতে অনুশীলন করছিলাম, তখন দেখি প্লাগ! মানে গিটারটা অত্যাধুনিক ইলেকট্রিক গিটার। যা কিনা বাজাতে জানি না আমি।’ তবে বাজাতে পারুন আর না-ই পারুন, উপহার পেয়ে দিল খুশ শ্যাভেজের। ওয়েবসাইট।