শ্যাম্পেন দিয়ে জুতা পরিষ্কার!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পতৌদির নবাব বলে কথা। নবাবি না থাকলেও নবাবি হালচাল তো আছে! তার প্রমাণ সাইফ আলী খান নিজেই। এই নবাব-তারকা নিজের জুতা পরিষ্কার করেন শ্যাম্পেন দিয়ে! এ কারণেই বুঝি তাঁর জুতা সব সময় এত চকচকে। জুতার মতোই বিষয়টি পরিষ্কার করে বললেন সাইফ, ‘নিজের জুতা নিজেই পরিষ্কার করতে পছন্দ করি। সুন্দর জুতাও আমার খুব পছন্দের। বিশেষ করে বেরলুতি ও জন লব ব্র্যান্ডেরগুলো। আর এগুলো ঝকঝকে রাখতে আপনি সামান্য শ্যাম্পেন ব্যবহার করে দেখতে পারেন।’ তবে নবাবি হালচালে চললেও নিজেকে অমিতব্যয়ী বলতে নারাজ এই অভিনেতা, ‘অনেক টাকা থাকা খুব চমৎকার, তারকা বনে যাওয়াও দারুণ ব্যাপার। তবে ইদানীং খরচের ব্যাপারে সংযত হচ্ছি।’ মিড-ডে।