শ্যালিকার কাছে জুতা রাখার খেসারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথায় বলে, শিয়ালের কাছে মুরগি বর্গা। ফিরে এসে তা কি পাওয়ার কোনো সম্ভাবনা থাকে? ঠিক এমনটাই ঘটেছে বিবেক ওবেরয়ের। গত শুক্রবার ছিল তাঁর বিয়ে। বিয়ের আসর বসেছিল ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে। পাত্রী কর্ণাটকের প্রিয়াঙ্কা আলভা। বেশ ঘটা করেই আয়োজন করা হয় বিয়ের অনুষ্ঠান। জানা গেছে, এই অনুষ্ঠানে জুতো নিয়ে শ্যালিকার সঙ্গে গোল বাঁধে বিবেকের। বিয়ের জন্য তৈরি বিশেষ মণ্ডপে যাওয়ার আগে নিজের জুতা জোড়া নাকি শ্যালিকার জিম্মায় রেখে গিয়েছিলেন। বিয়ের পর রাত দুটোর দিকে বিবেক যখন বাসর ঘরে ঢুকতে যান, তখন বেঁকে বসেন শ্যালিকা। জুতা জোড়ার বিনিময়ে দাবি করেন ২৫ লাখ রুপি! বেকায়দায় পড়েন বিবেক। অগত্যা তিনি এক লাখ রুপি দিতে রাজি হন। অবশেষে বাড়ির অভিভাবকেরা এসে মিটমাট করেন বিষয়টির। বিবেক ওবেরয় কত গচ্চা দিয়েছেন, তা তিনি জানাননি। কিন্তু শ্যালিকার বন্ধুরা জানান, তাঁরা ২৫ লাখ রুপিই পেয়েছেন।