শ্যালিকার কারণে অদৃশ্য স্ত্রী...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চা-বাগানের মালিক সাহেদের বয়স ৩৫ বছর। বিয়ে করেছেন ৩২ বছর বয়সী তানিয়াকে। থাকছেন চা-বাগানে সুন্দর একটি বাংলোয়। আট বছরের দাম্পত্যজীবনে সন্তান ধারণে অপারগ তানিয়ার প্রতি সাহেদের নিগ্রহ বাড়তে থাকে। তবে সাহেদ বিষয়টা বুঝতে দিতে চায় না। তানিয়া সাহেদের আচরণে স্পষ্ট টের পায় তাঁর প্রতি অবজ্ঞার ব্যাপারটা। হঠাৎ ওই বাংলোয় আমেরিকা থেকে বেড়াতে আসে তাঁর খালাতো বোন সোহানা। দুলাভাইয়ের বাসায় থাকতে গিয়ে একসময় দুজনের মধ্যে তৈরি হয় ভালোলাগার সম্পর্ক। সাহেদও সোহানার প্রতি দুর্বল হয়ে প্রেমে সাড়া দেন। দুলাভাই ও শ্যালিকার প্রেম কিছুটা প্রকাশ হলে তানিয়া আবিষ্কার করেন যে তিনি স্বামীর কাছে অদৃশ্য হয়ে গেছে।একটি বিদেশি গল্পের ছায়া অবলম্বনে সুবর্ণা সেঁজুতির রচনায় এই কাহিনি নিয়ে পরিচালক আকরাম খান তৈরি করেছেন নাটক অদৃশ্য রমণী। নাটকটিতে তনিয়া, সাহেদ ও সোহানার চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে—জয়া আহসান, মাহফুজ আহমেদ ও সারিকা। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মাহফুজ আহমেদ জানান, এটি একটি ভিন্নধর্মী গল্প। কাজ করতে পেরে বেশ ভালো লেগেছে। ঈদে নাটকটি দর্শকদেরও ভালো লাগবে।অন্যদিকে সারিকা বলেন, বিজ্ঞাপনের ব্যস্ততার কারণে টিভি নাটকে খুব একটা কাজ করা হয় না। তার পরও এক ঘণ্টার বেশ কিছু নাটকে অভিনয় করেছি। এবার নাটকটিতে কাজ করতে পেরে অনেক কিছুই শিখেছি।