শ্রদ্ধা কাপুরের চোখের সমস্যায় শুটিং বন্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রদ্ধা কাপুর
শ্রদ্ধা কাপুর

নতুন ছবি ‘রক অন ২ ’-এর শুটিংয়ের জন্য সম্প্রতি শিলং গিয়েছিলেন শ্রদ্ধা কাপুর। শুটিং স্পটে কি যেন একটা উড়ে এসে ঢুকে পড়েছিল তাঁর চোখে। চোখে প্রচণ্ড ব্যথা নিয়ে শিলং থেকে মুম্বাই ফিরেছেন ‘আশিকি ২ ’-এর নায়িকা শ্রদ্ধা কাপুর। আর এ কারণেই আপাতত বন্ধ হয়ে গেছে তাঁর নতুন ছবি ‘রক অন ২’ এর শুটিং।
অবশ্য শ্রদ্ধার চোখের অবস্থা কতটা গুরুতর তা এখনো জানা যায়নি। চোখ পরীক্ষার জন্য চিকিৎসকের কাছে যাওয়ার পর বিপদটা সামান্য আঁচ করা গিয়েছিল। শ্রদ্ধার এক চোখের কর্নিয়ায় একটি আঁচড়ের দাগ পাওয়া গেছে।
শুটিংয়ের একপর্যায়ে চোখের ব্যথা তীব্রতর হলে স্থানীয় এক চোখের ডাক্তারের কাছে গিয়েছিলেন তিনি। সেই ডাক্তারই তখন চোখের ভেতরে ওই আঁচড়ের কথা জানান। শিলংয়ের ডাক্তার ব্যথা কমাতে পারেননি। এর পরপরই ‘রক অন ২’ ছবির পরিচালক রিতেশ শ্রদ্ধাকে পরামর্শ দিয়েছিলেন, ‘বাড়ি যান।’ পরিচালক রিতেশের পরামর্শ অনুযায়ী মুম্বাই ফিরেছেন শ্রদ্ধা কাপুর।
শ্রদ্ধাকে রিতেশ বলেন, ‘ভালো ডাক্তার দেখাও, কিছুদিন বিশ্রাম করো। আর পুরোপুরি সেরে উঠতে যত দিন লাগে সময় নাও।’ পরিচালকের এ কথার ওপরেই মুম্বাই যাত্রা করেন শ্রদ্ধা কাপুর।
চোখের সমস্যা প্রসঙ্গে শ্রদ্ধা বলেন, ‘হঠাৎই কি যেন একটা উড়ে এসে চোখের ভেতর পড়েছিল। তখন থেকেই ভীষণ ব্যথা। শিলংয়ের একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে জানলাম কর্নিয়ার ওপর নাকি একটা দাগ পাওয়া গেছে। আঘাতটা গভীরে লেগেছে। ফলে একটু বাড়তি যত্নের দরকার।’ তিনি আরও বলেন ‘কপাল ভালো যে পুরোদমে কাজ শুরু হয়নি। সে জন্যই মুম্বাই ফিরে আমার চোখের ডাক্তারকে দেখাতে পারলাম। তবে চিন্তা নেই; শিগগির ‘রক অন ২ ’-এর কাজে ফিরব। ইন্ডিয়ান এক্সপ্রেস।