শ্রদ্ধাকে সোনমের অশ্রদ্ধা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রদ্ধা কাপুর
শ্রদ্ধা কাপুর

রাজায় রাজায় যেমন যুদ্ধ হয়, যুদ্ধ হয় তারকাদের মধ্যেও। পেশাগত ঈর্ষা আর অহংয়ের লড়াইয়ে জড়িয়ে পড়েন একই ভুবনের তারকারা। সম্প্রতি গুঞ্জন রটেছে, সোনম কাপুর নাকি অশ্রদ্ধা প্রদর্শন করেছেন আশিকি টু ছবির তারকা শ্রদ্ধা কাপুরের প্রতি। দুই কাপুর-কন্যা সম্প্রতি একটি অনুষ্ঠানে মুখোমুখি হলেও সোনম শ্রদ্ধাকে এড়িয়ে যান। এর থেকেই গুঞ্জনের শুরু।

সোনম কাপুর
সোনম কাপুর

তবে সোনম বিষয়টির ব্যাখ্যা দিয়ে বলেছেন, ‘আমার সঙ্গে শ্রদ্ধা কাপুরের কোনো সমস্যা নেই। আসলে সেদিন আমি অনুষ্ঠানে দেরি করে গিয়েছিলাম বলেই আমার মধ্যে তাড়া ছিল।’
সম্প্রতি সোনম ‘কফি উইথ করন’ অনুষ্ঠানে দীপিকা পাড়ুকোন, পরিণীতি চোপড়া আর আলিয়া ভাটের কড়া সমালোচনা করেও খবরের শিরোনাম হয়েছিলেন। পিটিআই।