শ্রদ্ধাঞ্জলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেলিম আল দীন, আবদুল্লাহ আল মামুন ও বুলবুল আহমেদ বিভিন্ন সময় এনটিভিতে সাক্ষাত্কার দিয়েছেন। তাঁরা এখন আর আমাদের মাঝে নেই। তাঁদের স্মৃতি ধরে রাখতে সাক্ষাত্কারসহ বিভিন্ন অনুষ্ঠানের অংশ নিয়ে ডিভিডি প্রকাশ করেছে অগ্নিবীণা। এর নাম শ্রদ্ধাঞ্জলি। সেলিম আল দীনের জন্মদিন উপলক্ষে গত বুধবার অ্যালবামটি প্রকাশ করা হয়।জানা গেছে, এনটিভির কী কথা তাহার সাথে অনুষ্ঠানের বিভিন্ন পর্বে সেলিম আল দীন, আবদুল্লাহ আল মামুন ও বুলবুল আহমেদ অংশ নিয়েছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছিলেন ইমদাদুল হক মিলন। সেই পর্বগুলো রয়েছে ওই ডিভিডিতে।ফিরে দেখা অনুষ্ঠানটি উপস্থাপনা করেছিলেন আবদুল্লাহ আল মামুন। তাতে অংশ নিয়েছিলেন সুবর্ণা মুস্তাফা ও আফজাল হোসেন। এই পর্বটিও রয়েছে ডিভিডিতে।এ ছাড়া সম্পর্ক অনুষ্ঠানে বুলবুল আহমেদ ও তাঁর মেয়ে তিলোত্তমার সাক্ষাত্কার নিয়েছিলেন টিনা সালেম মঞ্জুর। এই অংশটিও রয়েছে ডিভিডিতে।