শ্রদ্ধাঞ্জলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইকেল জ্যাকসনের মৃত্যুর পর তাঁকে নিয়ে হূদয়গ্রাহী একটা গান লিখেছিলেন ভারতের সংগীতশিল্পী সনু নিগম। সেই গানে নিজেই সুর দিয়েছেন। প্রয়াত পপগায়কের বড় ভাই জারমেইন জ্যাকসন গানটি শুনে আবেগতাড়িত হয়ে পড়েন। মাইকেল জ্যাকসনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৪ জুন কানাডার টরন্টোতে আয়োজিত কনসার্টে সনু নিগমকে গানটি গাওয়ার প্রস্তাব দেন জারমেইন। সঙ্গে নিজেও গাইবেন বলে জানালেন। ‘যখন লিখি, সুর দিই, তখন ভাবিনি যে মাইকেলের ভাইয়ের সঙ্গে গানটি গাওয়ার সৌভাগ্য হবে আমার।’ বললেন সনু নিগম। ওয়েবসাইট।