শ্রমজীবী শিশুদের নিয়ে চলচ্চিত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের বিভিন্ন কারখানায় শিশুশ্রম এখনো বন্ধ হয়নি। শিশুরা কাজ করতে চায় না। পরিবেশ ও পরিস্থিতি তাদের বাধ্য করে। শিশুরা পড়াশোনা করতে চায়, কিন্তু তাদের পড়াশোনার খরচ কে জোগাবে? তারা বেড়ে ওঠে শ্রমিক পরিচয়ে। তারা জানে না মুক্তিযুদ্ধের ইতিহাস। এমনই গল্প নিয়ে সায়মন তারিক নির্মাণ করছেন শিশুতোষ চলচ্চিত্র সোলেমানেরা কথা কয়। সম্প্র্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে নাসির উদ্দীন ইউসুফ আনুষ্ঠানিকভাবে ছবির মহরত ঘোষণা করেন। পরে শহীদ মিনারেই ছবির শুটিং করেন পরিচালক।পরিচালক জানিয়েছেন, ১৬ ডিসেম্বর ছবিটি মুক্তি দেওয়া হবে।