শ্রাবণী ফেরদৌস ৫ প্রশ্ন
২২ জুন স্টুডিও থিয়েটার হলে নাট্যকেন্দ্রের প্রতিসরণ নাটকটি মঞ্চস্থ হবে। এ নিয়ে প্রদর্শনীর সংখ্যা দাঁড়াবে ৫২-তে। তৌকীর আহমেদ রচিত ও নির্দেশিত নাটকটির লোপা চরিত্রে অভিনয় করছেন শ্রাবণী ফেরদৌস। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন শফিক আল মামুন।এ পর্যন্ত নাটকটির প্রদর্শনীর সংখ্যা অর্ধশত পার হয়েছে। কেমন সাড়া পাচ্ছেন?দর্শক নাটকটি নিয়েছে। ৫০তম প্রদর্শনীতে বিপাশা হায়াত নাটকটি দেখার পর গ্রিনরুমে এসে আমাকে জড়িয়ে ধরে খুবই প্রশংসা করেছেন। আমি চরিত্রটি নিয়ে তৃপ্ত।নাটকটিতে অভিনয়ের সুযোগ হলো কীভাবে?২০০২ সালে নাটকটি প্রথম মঞ্চে আসে। তখন লোপা চরিত্রটি করতেন কনা আপা। ওই সময় থেকেই আমি লোপা চরিত্রটির বিকল্প হিসেবে ছিলাম এবং প্রতিটি মহড়ায় উপস্থিত থাকতাম। ফলে চরিত্রটির সংলাপ ততদিনে আমার মুখস্থ। একদিন কনা আপা দেরিতে আসার কারণে আমি চরিত্রটির মহড়ায় অংশ নিই। তৌকীর ভাই আমার অভিনয় দেখে কাজের সুযোগ করে দেন। এ পর্যন্ত এ নাটকটির কতগুলো প্রদর্শনীতে অংশ নিয়েছেন?আমি ২০০৩ সাল থেকে লোপা চরিত্রটি করছি। প্রথমদিকে কনা আপা ৮-১০টা প্রদর্শনীতে লোপা চরিত্রটি করেছেন। এর পর থেকে বাকি সব প্রদর্শনীই আমি করছি। ইতিমধ্যে ত্রিপুরা, বহরমপুরে গিয়ে নাটকটিতে অভিনয় করেছি। ভবিষ্যতে নাটকটি নিয়ে যুক্তরাজ্যে যাওয়ারও সম্ভাবনা আছে। নাট্যকেন্দ্রে আর কী কী নাটকে কাজ করছেন?দলের চলতি প্রযোজনা ডালিমকুমার-এ অভিনয় করি। নাটকটির নির্দেশক জাপানে যাওয়ার কারণে আপাতত কিছুদিন প্রদর্শনী বন্ধ আছে। এ ছাড়া আরজচরিতামৃত নাটকটির একটা চরিত্র করি। টেলিভিশনে নাটকের নিদের্শনা দিচ্ছেন, মঞ্চে কবে?একজন টেলিভিশন নির্মাতার যেমন চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন থাকে, তেমন মঞ্চকর্মীরও মঞ্চে নির্দেশনা দেওয়ার স্বপ্ন থাকে। আমারও সেই শখ আছে। মঞ্চে কাজ করে যাচ্ছি। অভিজ্ঞতা হচ্ছে। সময়, সুযোগ এলেই মঞ্চে নির্দেশনার কাজটি করব।