শ্রাবণের উদ্যোগে পোস্টার উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রাবণ পোস্টার গ্যালারির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার আজিজ সুপার মার্কেটের (চতুর্থ তলায়) নিত্য উপহার গ্যালারিতে শুরু হয়েছে চার দিনের পোস্টার প্রদর্শনী। প্রদর্শনীর উদ্বোধন করেন খ্যাতিমান আলোকচিত্রশিল্পী নাসির আলী মামুন। এ সময় শ্রাবণ পোস্টার গ্যালারির পরিচালক রবীন আহসান উপস্থিত ছিলেন। পোস্টার উৎসবে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শামসুর রাহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বেগম রোকেয়া, বেগম সুফিয়া কামাল, এস এম সুলতান, আখতারুজ্জামান ইলিয়াস, হুমায়ুন আজাদ, আহমদ ছফা, হুমায়ূন আহমেদসহ অর্ধশত খ্যাতিমান মানুষের পোস্টার প্রদর্শন করা হচ্ছে। প্রদর্শনী ৭ অক্টোবর পর্যন্ত চলবে।