শ্রীদেবীকে মাধুরীর আমন্ত্রণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজনের মধ্যে একটা মিল আছে। দুজনই আশি ও নব্বইয়ের দশকে পর্দা কাঁপিয়েছেন। দুজনই নিজের পড়ন্ত ক্যারিয়ারটাকে আবারও টেনে তুলছেন এই বয়সে। গত বছর ইংলিশ ভিংলিশ দিয়ে শ্রীদেবী তো মাতিয়ে দিয়েছেন; এবার মাধুরী দীক্ষিতের পালা। তিনি নিয়ে আসছেন দেড় ইশকিয়া।
একসময় দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল নিশ্চয়ই; তবে এখন দুজনে অনেক ভালো বন্ধু। মাধুরী তাই খুব করে চেয়েছেন, দেড় ইশকিয়ার উদ্বোধনী প্রদর্শনীতে শ্রীদেবীকে কাছে পেতে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হয়েছে। আজ শুক্রবার মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। সাত বছর পর বড় পর্দায় বড়ভাবে হাজির হচ্ছেন মাধুরী। এ সময় মাধুরী তাঁর পাশে চেয়েছেন সব বন্ধুকেই।
দেড় ইশকিয়ায় বেগম পারা চরিত্রে দেখা যাবে মাধুরীকে। পিটিআই।