শ্রীদেবীর চিত্রকর্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডি ছবিতে নায়িকা হিসেবে একসময় বেশ দাপট ছিল শ্রীদেবীর। ইদানীং তিনি নতুন ভাবমূর্তি গড়ে তুলেছেন একজন চিত্রশিল্পী হিসেবে। এবার তাঁর সে গুণ আন্তর্জাতিক খ্যাতি অর্জন করতে যাচ্ছে। শ্রীদেবীর আঁকা চিত্রকর্ম ‘থটস’ একটি খ্যাতনামা নিলামকারী প্রতিষ্ঠান নিলামে তুলতে যাচ্ছে। শিল্পকর্ম নিলামে বিক্রি করাই ওই প্রতিষ্ঠানের কাজ। শ্রীদেবী অবশ্য এখনই এ ব্যাপারে কিছু বলতে রাজি নন। তবে তাঁর স্বামী বনি কাপুর বলেন, ‘হ্যাঁ, একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পকর্ম নিলামকারী প্রতিষ্ঠান শ্রীদেবীর চিত্রকর্ম নিলামে বিক্রি করবে।’ আগামী মাসে হতে পারে এই নিলামের আয়োজন। ছবিগুলো বিক্রি করে যে টাকা আসবে, সবই শ্রীদেবী তাঁর পছন্দসই খাতে দান করবেন। ওয়েবসাইট।