শ্রীদেবীর নতুন 'মিশন'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডে তাঁর দাপুটে প্রত্যাবর্তন হয়েছিল। শুধু ব্যবসাসফলই হয়নি, সমালোচকদের সপ্রশংস দৃষ্টিও কেড়েছিল ইংলিশ ভিংলিশ। প্রায় দুই বছর বিরতি দিয়ে নতুন মিশন নিয়ে হাজির হচ্ছেন শ্রীদেবী। দুই সন্তানের এক জননীর প্রতিশোধ নেওয়ার গল্প নিয়ে তৈরি হবে ড্রামা ও থ্রিলার ধাঁচের তাঁর নতুন ছবি। ছবির নাম এখনো ঠিক হয়নি। তবে চিত্রনাট্য প্রস্তুত।
তিনটি ভাষায় ছবিটি নির্মিত হবে—হিন্দি, তামিল আর তেলেগু। ফলে এমন একজন পরিচালক খোঁজা হচ্ছে, যিনি এই তিন ভাষার সংস্কৃতির সঙ্গেই ভালোভাবে পরিচিত। ছবিটি প্রযোজনা করছেন শ্রীদেবীর স্বামী বনি কাপুর। এই ছবিটিও ইংলিশ ভিংলিশ-এর মতো সাফল্য পাবে বলে আশা শ্রীদেবীর। টিএনএন।