শ্রীদেবীর পর এবার সালমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীদেবীর পর এবার সালমান খান নিজের আঁকা ছবির প্রদর্শনী করতে যাচ্ছেন। প্রদর্শনীটি হবে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে মুম্বাইয়ে। সালমানের এ প্রদর্শনীটি হবে স্বেচ্ছাসেবী সংস্থা বিইং হিউম্যান ফাউন্ডেশনের ব্যানারে। ইতিমধ্যে নিজের আঁকা ছবিগুলো চিত্রকর মকবুল ফিদা হুসেনকেও দেখিয়েছেন। ছবিগুলো দেখার পর তিনি সালমানের ভূয়সী প্রশংসা করেন। টানা শুটিংয়ের পর এখন অবসর পাওয়া মাত্রই রং আর তুলি নিয়ে বসে পড়েন সালমান। টিভিতে দশ কা দম শো চলাকালে রণবীর কাপুরকে ডেকে নিজের আঁকা একটি ছবি উপহার দিয়েছিলেন সালমান। উপহার পেয়ে মোড়ক খুলেই বেশ অবাক হন রণবীর। কারণ, ছবিটি যে তাঁর দাদু রাজ কাপুরের। তেমনই চমক দিয়েছিলেন তিনি আমির খানকেও। গজনী ছবি থেকে নেওয়া বিভিন্ন পোজে আমির। চারকোলে আঁকা ওই ছবিটি আমির খান নিজের অফিসেই টাঙিয়ে রাখবেন বলে ঠিক করেছেন।