শ্রীদেবীর ভাঙা ভাঙা ইংরেজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাঙা ভাঙা ইংরেজিতে কথা বলছেন শ্রীদেবী। সঙ্গে রয়েছে সেই ব্যতিক্রমী উচ্ছল হাসি। এসব দেখা যাচ্ছে একটি ছবির বিজ্ঞাপনচিত্রে। ইংলিশ ভিংলিশ ছবির মাধ্যমে চলচ্চিত্রে ফিরে আসছেন এই তারকা। ছবিটির প্রচারণায় নতুন যে বিজ্ঞাপনচিত্র ছাড়া হয়েছে, এতে ভাঙা ভাঙা ইংরেজিতে শ্রীদেবীকে চলচ্চিত্র সেন্সর বোর্ডের সনদ পড়তে দেখা যাচ্ছে। প্রচারণায় ব্যতিক্রম আনতেই এই আয়োজন। ছবির প্রযোজক আর বাল্কি ও পরিচালক গৌরী সিন্দের (বাল্কির স্ত্রী) নাম উচ্চারণের বেলায়ও কৌতুক করেছেন তিনি। তিনি ভুল বানানে তাঁদের নাম উচ্চারণ করেন। মিড ডে।