শ্রীমঙ্গলে নজরুলজয়ন্তী উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত বৃহস্পতিবার সন্ধ্যায় পুরান বাজারে মুক্তিযোদ্ধা বিরাজ সেন তরুণ প্রাঙ্গণে জাগৃতি শিল্পীগোষ্ঠীর উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৩তম জয়ন্তী উপলক্ষে সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। নজরুলের প্রার্থনা, দেশ, কীর্তন, গজল, প্রেম ও দ্রোহের গান দিয়ে সাজানো অনুষ্ঠানে গান গেয়ে শোনান কুমার শ্যাম, কৃষ্ণা সূত্রধর, সজল ঘোষ, অনিন্দ্রিতা দাশগুপ্তা, অনামিকা ও সুমনা। আবৃত্তি করেন দেবাশীষ চৌধুরী। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কমলকলি চৌধুরী।