শ্রীলঙ্কাতেই হবে আইফার আসর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কার তামিলদের ওপর নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে ভারতের চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের একাংশ দাবি তুলেছে অনুষ্ঠানস্থল পরিবর্তনের। অনুষ্ঠানে যেতে অপারগতা জানিয়েছেন মণি রত্নম ও রাম গোপাল ভার্মার মতো পরিচালক। কিন্তু আয়োজকদের সিদ্ধান্ত, এবারের আইফা (ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি) অ্যাওয়ার্ডের ভেন্যু হবে সেই শ্রীলঙ্কার কলম্বোয়। ‘কোনোভাবেই আমরা অনুষ্ঠানস্থল পরিবর্তন করছি না। আমাদের ওপর সে রকম কোনো চাপ আসেনি।’ জানিয়ে দিয়েছেন আয়োজক সংস্থার একজন পরিচালক।এদিকে শ্রীলঙ্কা ক্রিকেট দল এবং ভারতীয় তারকাদের মধ্যে অনুষ্ঠেয় চ্যারিটি ক্রিকেট ম্যাচের প্রস্তুতি চলছে জোরেশোরে। ভারতীয় দলের নেতৃত্ব দেবেন হূতিক রোশন ও সুনীল শেঠি, আর শ্রীলঙ্কা দলের কুমারা সাঙ্গাকারা। ৩ থেকে ৫ জুন বসবে আইফা পুরস্কারের আসর। ওয়েবসাইট।