শ্রীলঙ্কায় আইফা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের অন্যতম জনপ্রিয় ‘আইফা পুরস্কার’ অনুষ্ঠান এবার হবে শ্রীলঙ্কায়। জানা গেছে, এই পুরস্কারের একাদশ আসরে থাকছে তিন দিনের নানা আয়োজন। এর মধ্যে রয়েছে বলিউড তারকা বনাম এশীয় ক্রিকেটারদের মধ্যে টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেট খেলা। থাকছে ফ্যাশন শো।২ জুন কলম্বোর একটি স্টেডিয়ামে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার মতো দেশের মধ্য থেকে শ্রীলঙ্কায় আইফা পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করায় খুশি দেশটির পর্যটনমন্ত্রী আচলা জাগোদা। ওয়েবসাইট।