শ্রীলঙ্কায় ক্যাট-রণবীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদিন আগেই স্পেনে ঘুরে বেরিয়ে আশ মেটেনি ক্যাটরিনা কাইফ-রণবীর কাপুর জুটির। এবার তাঁদের দেখা গেল শ্রীলঙ্কায়। না, তাঁরা এখনো ‘স্রেফ ভালো বন্ধুই’ আছেন। তবে এ যে বন্ধুত্বের চেয়েও বেশি কিছু, তার ইঙ্গিত দিয়ে যাচ্ছেন প্রতিদিনই।লাল যদি হয় ভালোবাসার রং, তবে এখানেও একটা সংকেত দিয়েছে এই জুটি। লাল রঙের পোশাক পরে একসঙ্গে ঘুরে বেরিয়েছেন দুজন। রণবীর এখন শ্রীলঙ্কায় আছেন তাঁর নতুন ছবি বোম্বে ভেলভেট-এর জন্য। আর সহশিল্পী হূতিক রোশনের অস্ত্রোপচারের কারণে ব্যাং ব্যাং ছবির শুটিং থেকে হঠাৎই ছুটি পেয়ে গেছেন ক্যাটরিনা।সেখানে রণবীরের ট্রেনারের কাছে একসঙ্গে শরীরচর্চাও করেছেন তাঁরা। তবে এত কিছুর পর এখনো তাঁরা স্বীকার করবেন না নিজেদের সম্পর্কের কথা। দুজনেই যে ঘরপোড়া গরু। সালমানের সঙ্গে প্রেমের কথাও স্বীকার করেননি ক্যাটরিনা। তার পরও মিডিয়ার কড়া নজরদারি ছিল তাঁর ওপর। আর দীপিকার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে রণবীরও পড়েছিলেন বিপদে। এবার আর সেদিকে পা বাড়াবেন না দুজন। বলিউড হাঙ্গামা।