শ্রেয়ার স্বপ্নপূরণ লন্ডনে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউরোপ সফরে আছেন শ্রেয়া ঘোষাল। দুই সপ্তাহের বেশি সময় ধরে তিনি বাড়ির বাইরে। তবে একদমই মন খারাপ নয় তাঁর। বরং স্বপ্নপূরণের আনন্দে উদ্বেল তিনি। লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে দারুণ এক অনুষ্ঠান করলেন তিনি। ‘রয়্যাল অ্যালবার্ট হলে গান গাওয়ার মধ্য দিয়ে এক স্বপ্নপূরণ হলো আমার। আর আপনারা এ অভিজ্ঞতাকে নতুন মাত্রা দিয়েছেন। এত ভালো শ্রোতা হিসেবে আপনাদের ধন্যবাদ জানাই।’ টুইট করেছেন তিনি।আর একদমই বাড়ির কথা মনে করছেন না তিনি। এতটুকু ক্লান্ত নন। এমন আরও অনুষ্ঠান করতে চান বলেও জানিয়েছেন তিনি। পিটিআই।