প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিবছর শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার দেবে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি)। কাহিনি চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও প্রামাণ্য চলচ্চিত্র শাখায় ৩টি সিনেমাকে পুরস্কার দেওয়া হবে। গতকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন সংগঠনটির নেতারা।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন।
সংগঠনটি উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার হীরালাল সেনের মৃত্যু-শতবর্ষ উপলক্ষে ৩ দিনব্যাপী অনুষ্ঠান করবে।
জাতীয় চলচ্চিত্র কেন্দ্র প্রতিষ্ঠার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে।