শ্রোতার আসরে কবিগুরুর ভ্রমণকালের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছায়ানট ভবনে ‘শ্রোতার আসর’ শীর্ষক গানের অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন প্রমিতা মল্লিক l ছবি: প্রথম আলো
ছায়ানট ভবনে ‘শ্রোতার আসর’ শীর্ষক গানের অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন প্রমিতা মল্লিক l ছবি: প্রথম আলো

১৭ বছর বয়সে ঘর ছাড়েন রবীন্দ্রনাথ ঠাকুর। যত দিন সুস্থ ছিলেন, ঘুরেছেন বিশ্বের অনেকগুলো দেশ। এই ভ্রমণকালে প্রায় ৪০টি গান লিখেছেন কবিগুরু। সেগুলো থেকে ১২টি গান গেয়ে শোনালেন কবিগুরুর আশ্রমকন্যা প্রমিতা মল্লিক। বাংলাদেশে বেশ কিছু অনুষ্ঠানে গান করার কথা তাঁর। গতকাল প্রথম গাইলেন ছায়ানটে।
গতকাল সোমবার সন্ধ্যায় ছায়ানটে ছিল শ্রোতার আসর। এবারের আসরে গান করেন শিল্পী লাইসা আহমদ লিসা ও কলকাতার প্রমিতা মল্লিক।
শুরুতে লিসা গেয়ে শোনান ‘প্রভু, তোমা লাগি’, ‘কে বসিলে আজি হৃদয়াসনে’, ‘তখন তুমি ছিলে না মোর সঙ্গে’সহ বেশ কিছু গান। এই দিনে নিজের সংগীতগুরুর জন্মদিনে তাঁকে স্মরণ করেন এই শিল্পী। প্রমিতা মল্লিকের প্রতিটি গানের আগে সেগুলোর রচনার পশ্চাৎপট বর্ণনা করেন তাঁর সহচর শ্রীলেখা। তিনি ‘প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে’, ‘এ মণিহার আমায় নাহি সাজে’, ‘প্রাণে খুশির তুফান উঠেছে’, ‘ছুটির বাঁশি বাজল’সহ আরও বেশ কিছু গান গেয়ে শোনান।