প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ মাসের ২৫ তারিখে লন্ডনের বিখ্যাত রয়্যাল আলবার্ট হলে গান করেছেন শ্রেয়া ঘোষাল। সেই জমকালো সময়টার কথা যেন কিছুতেই তিনি তাঁর চিন্তা থেকে দূর করতে পারছিলেন না। পরদিনই ২৬ মে, তিনি তাঁর টুইটারে লেখেন, ‘কী দারুণ একটা সন্ধ্যা ছিল, লন্ডনের রয়্যাল আলবার্ট হলে! সুর-সংগীত, ভালোবাসা—সবকিছু মিলে সবাইকে অনেক ধন্যবাদ।’ এ তো গেল তাঁর গানের কথা। ২৬ মে ছিল ভারতের নতুন প্রধানমন্ত্রীর শপথগ্রহণের দিন। লন্ডনে থেকেও এই বিশেষ দিনটার কথা তিনি টুইট করতে ভোলেননি। তিনি তাঁর টুইটে লিখেছেন, ‘আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। একটা নতুন যুগ শুরু হলো। আমাদের প্রত্যাশাও অনেক বেশি। আমাদের বিশ্বাস, আপনি পারবেন। আপনার জন্য অনেক শুভকামনা।’
মারুফা ইসহাক