শ্রোতাদের পছন্দের গান নিয়ে আজ নকিয়ার কনসার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনসার্টটি হওয়ার কথা ছিল ৩০ ডিসেম্বর ঢাকার রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের মাঠে। কিন্তু শেষ পর্যন্ত ওই দিন তা স্থগিত করা হয়। আজ রোববার সন্ধ্যা সাড়ে পাঁচটায় নকিয়ার এই কনসার্টের আয়োজন করা হয়েছে ঢাকার আর্মি স্টেডিয়ামে। কনসার্টে গান করবে নগর বাউল, মাইলস ও এলআরবি। আয়োজকদের কাছ থেকে জানা গেছে, কনসার্টে এই তিনটি ব্যান্ড কোন গানগুলো করবে, তা নির্বাচন করছে শ্রোতারাই। এরই মধ্যে শ্রোতারা www.facebook.com/nokiabangladesh ঠিকানায় নিজেদের এই পছন্দের কথা জানিয়েছেন।জানা গেছে, নকিয়া কনসার্টে ফেসবুকের মাধ্যমে পাওয়া শ্রোতাদের পছন্দের তালিকা থেকে গান করবে ব্যান্ডগুলো। কনসার্টের আগে টিকিট পাওয়া যাবে ভেন্যুতে। টিকিটের দাম ১০০ টাকা।