শ্রোতার আসরে রাগসংগীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছায়ানটের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে গতকাল শ্রোতার আসরে ছিল রাগসংগীত পরিবেশনা। নোশিন তাবাস্সুম স্মরণ পরিবেশন করেন রাগ ভীমপলশ্রী, দীপ্তি সমাদ্দার পরিবেশন করেন রাগ পুরিয়াকল্যাণ, সুপ্তিকা মণ্ডল রাগ শুদ্ধকল্যাণ, অভিজিৎ কুণ্ডু রাগ কেদার এবং লায়েকা বশীর পরিবেশন করেন রাগ দুর্গা।