শ্রোতারাই নির্বাচন করছে কনসার্টের গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩০ ডিসেম্বর ঢাকার রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের মাঠে নকিয়ার কনসার্টে গান করবে নগর বাউল, মাইলস ও এলআরবি। আয়োজকদের কাছ থেকে জানা গেছে, কনসার্টে এই তিনটি ব্যান্ড কোন গানগুলো করবে, তা নির্বাচন করবে শ্রোতারাই। এরই মধ্যে শ্রোতারা www.facebook.com/nokiabangladesh ঠিকানার ওয়েবসাইটে নিজেদের এই পছন্দের কথা জানাতে শুরু করেছে।সাধারণত যেকোনো কনসার্টে প্রতিষ্ঠিত জনপ্রিয় ব্যান্ডগুলো তিন বা চারটির বেশি গান করে না। জানা গেছে, নকিয়া কনসার্টে প্রতিটি ব্যান্ড লম্বা সময় গান করবে। ফেসবুকের মাধ্যমে পাওয়া শ্রোতাদের পছন্দের তালিকা থেকে বেশির ভাগ গানই তারা করবে। কনসার্ট শুরু হবে বিকেল সাড়ে পাঁচটায়। আর টিকিটের দাম রাখা হয়েছে ১০০ টাকা।