শয়তানি হাসি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভুবন ভুলানো মিষ্টি হাসির জন্য বিখ্যাত জুলিয়া রবার্টস। সেই হাসি আর দুর্দান্ত অভিনয়কে পুঁজি করে তিনি বহু রোমান্টিক ছবিতে অভিনয় করেছেন। কুড়িয়েছেন সুনাম, পেয়েছেন অস্কার। এবার আর রোমান্টিক বা কমেডি ঘরানার কোনো ছবি নয়। স্নো হোয়াইট নামে জাদু ও ডাকিনি বিদ্যায় ভরপুর ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। তাও দুষ্ট এক রানির চরিত্রে। এবার দর্শক হয়তো জুলিয়া রবার্টসের মুখে মিষ্টি নয়, শয়তানি হাসি দেখতে পাবে। ছবিটি আগামী বছরের ২৯ জুন মুক্তি পেতে পারে। কিছুদিন আগে জুলিয়া রবার্টস ইট প্রে লাভ নামের একটি ছবিতে অভিনয় করেছেন। তারপর টম হ্যাঙ্কসের সঙ্গে কাজ করেছেন কমেডি ঘরানার ছবি ল্যারি ক্রাউনে। পয়লা জুলাই ছবিটি মুক্তি পাবে। ওয়েবসাইট।