প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবরামকে নিয়ে অনেক বিতর্কের মুখে পড়তে হয়েছে শাহরুখ খানকে। ছেলের জন্মের সময় নানা গুঞ্জনে জর্জরিত ছিলেন। কিন্তু ওই সময় কোনো কথাই বলেননি। এখন আবরামকে নিয়ে মুখ খুলেছেন। জানিয়েছেন, তাঁর ছোট ছেলেকে নিয়ে কতখানি কষ্টের মধ্য দিয়ে গিয়েছেন তিনি। আবরামের জন্মের ৬০ দিন পর্যন্ত তাকে বাঁচানোর জন্য লড়াই করেছে চিকিৎসকেরা। খান পরিবারের সংকটের সেই দিনগুলোর কথা সম্প্রতি প্রকাশ করলেন শাহরুখ। কারণ, তিনি চান না তাঁর ছোট ছেলেকে নিয়ে আর কোনো গুঞ্জন ঘোরাফেরা করুক। তাই সবার মুখে কুলুপ এঁটে দিয়ে শাহরুখই এখন শুধু আবরামকে নিয়ে কথা বলবেন। আইএএনএস।