সংখ্যাতত্ত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইয়ে আজ রাত নয়টা ৩৫ মিনিটে দেখানো হবে নাটক সংখ্যাতত্ত্ব। রচনা ও পরিচালনা করেছেন মাসুদ সেজান। অভিনয় করেছেন মোশাররফ করিম, নওশীন, রিফাত চৌধুরী ও তারিক স্বপন। রাশিফলের চর্চা করতে গিয়ে সংখ্যাতত্ত্বের প্রতি মারাত্মকভাবে ঝুঁকে পড়েছে শামীম। জন্ম তারিখের সঙ্গে জন্ম সাল মিলিয়ে সে আবিষ্কার করেছে তার অশুভ সংখ্যাটি হলো ‘২’। এই আবিষ্কারই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। একপর্যায়ে শামীম ‘২’ বিদ্বেষী হয়ে ওঠে। কোনো কিছুতেই সে ‘২’ দেখতে পারে না। তাই প্রাণপণে চেষ্টা করে ২ থেকে বের হয়ে আসতে।