সংগীত উৎসব কাল থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জঙ্গিবাদের বিরুদ্ধে সংগীত’ স্লোগান নিয়ে কাল রোববার থেকে শুরু হচ্ছে তিন দিনের সংগীত উৎসব। বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ ও শিল্পকলা একাডেমী যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে। একাডেমীর উন্মুক্ত প্রাঙ্গণে চলবে এ উৎসবের কার্যক্রম।
গতকাল শুক্রবার উৎসব উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উৎসবের কর্মসূচি তুলে ধরেন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। রোববার উদ্বোধনী অনুষ্ঠান হবে বিকেল চারটায়। উৎসব শেষ হবে ১ এপ্রিল।